জুয়া খেলার অভিযোগে আটক ২১, উদ্ধার ৪৫ হাজার টাকা বোর্ডমানি - The News Lion

জুয়া খেলার অভিযোগে আটক ২১, উদ্ধার ৪৫ হাজার টাকা বোর্ডমানি

 


দি নিউজ লায়নঃ  মালদা শহরের মাধবনগর এলাকার একটি ক্লাবে জুয়ার বিরুদ্ধে অভিযান চালালো ইংরেজবাজার থানার পুলিশ। শনিবার গভীর রাতে শহরের ওই এলাকার একটি ক্লাব থেকে জুয়া খেলার অভিযোগে ২১ জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় সাড়ে ৪৫ হাজার টাকা বোর্ডমানি উদ্ধার করেছে পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মাধবনগর এলাকার একটি ক্লাবে জুয়া এবং বেআইনি মদের কারবারের অভিযোগ দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে আসছিল। শনিবার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতে ওই ক্লাবে অভিযান চালানো হয়। 


সেখান থেকে ২১ জনকে আটক করা হয়েছে। বোর্ডমানি প্রায় সাড়ে ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে । যদিও  পুলিশি অভিযানের আগাম আঁচ পেয়ে বেআইনি মদ বিক্রিতেরা ওই এলাকা থেকে পালিয়ে যায় বলেও অভিযোগ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.